• Mon. Feb 16th, 2026

অবিলম্বে ডি এ দিতে হবে প্রতিবাদ মিছিল এ বি টি এর।

BySS Bangla News

Feb 16, 2026

বকেয়া ডি এ যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারকে দিতে হবে। আজকে শিলিগুড়ির কলেজ পাড়াতে এবিটির শিক্ষক সংগঠন এক বিক্ষোভ মিছিল শুরু করল। তাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দিনের পর দিন রাতের পর রাত তাদের বঞ্চিত করছে রাজ্য সরকার। অবিলম্বে রাজ্য সরকারকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হবে। সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা দিতে এত দেরি করছে কেন রাজ্য সরকার? কেন দেওয়া হচ্ছে না তাদের প্রাপ্য টাকা? এইভাবে কতদিন আর নষ্ট করা হবে? এরপরে আমরা অনশনে নামতে বাধ্য হব জানালেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন