গোটা মার্কেট জুড়ে যেখানে সেখানে গাড়ি রাখা নিয়ে যেমন অসন্তুষ্ট সাধারণ মানুষ, তেমনি অসন্তুষ্ট দোকানদারেরাও। অনেকেই বলছেন যেখানে মার্কেটের রাস্তা দিয়ে চলাই যায় না সেখানে কিভাবে দু চাকার গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে? ট্রাফিক পুলিশ এসে বলে গেলেও একদিন দুদিনের পর আবার যে সেই একই অবস্থা, অনেকেই জানিয়েছেন বছরের পর বছর ধরে শিলিগুড়িতে চলাই সমস্যা সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে।

