অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসে সপ্তাহখানেক আগে। তার পর ঘটেছে অনেক কিছুই। চর্চা আরও খানিকটা উস্কে দিল হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির সাম্প্রতিক পোস্ট। ঋতিকা লিখেছেন, ‘বেঁচে থাকার উদ্দেশ্য প্রয়োজন। সততার সঙ্গে কাজ করতে হবে।’ পোস্টের সঙ্গেই গীতার বাণীও উল্লেখ করেছেন, ‘কর্ম করে যাও। ফলের আশা করো না।’

