আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত রামজীবনপুরে প্রচেষ্টা নামক একটি সংস্থার শুভ উদ্বোধন হলো। মেদিনীপুর জেলার পুলিশ চন্দ্রকোনা থানার ও রামজীবনপুর পুলিশের ফাঁড়ির যৌথ ব্যবস্থাপনায় এই প্রচেষ্টার শুভ উদ্বোধন হয়। বর্তমান যুগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশের পর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য রাইস ও ভাইস নানারকম সংস্থার সাথে যুক্ত হতে হতো এবং তাতে খরচেরও প্রচুর ব্যাপার ছিল। যা মধ্যবিত্ত ছেলেমেয়েদের নাগালের বাইরে এরপর থেকে আর রামজীবনপুরের ছেলেমেয়েদেরকে competitive পরীক্ষায় সফলতা আনার জন্য বাইরে যেতে হবে না। তার জন্যই প্রচেষ্টা নামক সংস্থার আজ শুভ উদ্বোধন ছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালীবাগ ও পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পলাশচন্দ্র ঢালী এছাড়াও প্রশাসনিক আধিকারিকরা ও বিশিষ্ট জনেরা ও রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি।

