আজ ২৬ শে জানুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে ভারতীয় জনতা পার্টি বিজেপির পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তারপরে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি আজকের দিনে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তারই জন্য ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে থাকে। এই স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর।
ভারতীয় জনতা পার্টি বিজেপির জামালপুর ব্লক পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামালপুর এক নম্বর মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ।
শুনে নেব আজকে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস নিয়ে জামালপুর এক নম্বর মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল কি জানাচ্ছেন।
সুব্রত চক্রবর্তী রিপোর্টে এস এস বাংলা নিউজ।

