শিলিগুড়ির সেবকের করোনেশন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক শিক্ষক। মৃতের নাম শ্রবণ কুমার কাহার, তিনি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় শিক্ষক ছিলেন। জানা গেছে, তিনি ওই ওয়ার্ডের বিএলও’র দায়িত্বেও ছিলেন।
তার মৃত্যুতে শোকপ্রকাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন এইভাবে একের পর এক মৃত্যু আমাকে ব্যাথিত করে তুললো।

