হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের তিরোল গ্রামে বি এল এ ২ ও লক্ষী ভান্ডার এর জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। এখানে বিএলএ টু এদের সম্মান দেয়া হয় একটি ডাইরি ও ক্যালেন্ডার দিয়ে। এখানে লক্ষী ভান্ডারের মেয়েরা ৫০০টাকা করে বাড়ানোর জন্য মেয়েদের উচ্ছাস এবং নাচ ও উল্লাস করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, তিরল অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল, তিরোল অঞ্চলের তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম, আরামবাগের মহিলা সভানেত্রী এবং পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ, পঞ্চায়েত সমিতিবনভূমি কর্মাধ্যক্ষ কাজি কোচন, জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বুথের সদস্য ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন ।

