• Wed. Feb 25th, 2026

আরামবাগের মলয়পুরে দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাঁতরা পাড়া, বাউরি পাড়া মন্ডল পাড়ায় বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি, সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে ব্যাপক জনসংযোগ।

BySS Bangla News

Feb 25, 2026

আরামবাগের মলয়পুরে দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাঁতরা পাড়া, বাউরি পাড়া মন্ডল পাড়ায় বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি, সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে ব্যাপক জনসংযোগ।

আজ ২৪ শে ফেব্রুয়ারি আরামবাগের মলয়পুর অঞ্চলে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতরা পাড়া, বাউরি পাড়া এবং মণ্ডলপাড়ায় অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির গৃহ সম্পর্ক কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগ সহ দলের অন্যান্য কর্মী ও কার্যকর্তারা। এলাকার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারা এবং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।

গৃহ সম্পর্ক অভিযানের মূল লক্ষ্য ছিল মানুষের অভাব অভিযোগ শোনা, স্থানীয় সমস্যার খোঁজ নেওয়া এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা। বিধায়ক মধুসূদন বাগ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি আশ্বাস দেন, মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ আরো জোরদার করা হবে।

এদিনের কর্মসূচিতে এলাকার প্রবীণ নাগরিক, মহিলা এবং যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বহু বাসিন্দা সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। দলের পক্ষ থেকে জানানো হয়, মানুষের আস্থা ও সমর্থনই তাদের শক্তি, তাই নিয়মিত এই ধরনের গৃহ সম্পর্ক কর্ম সূচির মাধ্যমে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাওয়াই তাদের লক্ষ্য।

সমগ্র কর্মসূচি জুড়ে ছিল উৎসাহ ওউদ্দীপনা। স্থানীয়দের মতে, এই ধরনের সরাসরি যোগাযোগ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব কমায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন