আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ বিধানসভা কেন্দ্রে প্রচারে গতি আনল মমতা ব্যানার্জি-র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দল মনোনীত প্রার্থী মিতা বাগের সমর্থনে চন্ডীবাটি ২১ নম্বর সংসদ এলাকায় জোরদার বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই প্রচারে অংশ নেন তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম, তিরোল অঞ্চলের অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন। তাঁরা প্রত্যেকেই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন নেতৃত্বরা এবং সমাধানের আশ্বাস দেন। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দও।
তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের ব্যাপক সাড়া এবং সমর্থন তাঁদের আশাবাদী করে তুলছে, এবং আসন্ন নির্বাচনে আরামবাগে বড় ব্যবধানে জয়ের বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

