• Tue. Mar 24th, 2026

আরো এক আলু চাষীর মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামে

BySS Bangla News

Mar 24, 2026

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামের বাসিন্দা হরিপদ বাগ বয়স ৩৬। পরিবার থেকে এলাকাবাসী সকলেই বলছেন হরিপদ দোলই ভূমিহীন ভাগচাষী। ভাগে প্রায় তিন বিঘে আলু চাষ করেছিল সে, একে আলুর দাম নেই তারউপর লাগাতার তিন দিন ধরে বৃষ্টি ,জমিতেই পড়ে আলু, সেই আলু খুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছিল সে। এলাকার মানুষজন কে সেই কথাতে জানিয়েছিল। তারপরে চিন্তার জেরে হঠাৎ করে হার্টএটাক হয়ে মৃত্যু হয়েছে হরিপদের এমনই জানাচ্ছেন সকলে। শারীরিক অসুস্থতা দেখা দেয় রবিবার বিকেল নাগাদ, তাকে তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা মৃত বলে জানায়। তবে চন্দ্রকোনা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই বলেন পরিবারের পাশে তারা আছে পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন