উদ্বোধনের আগেই বড়সড় দুর্ঘটনা গুজরাটের সুরাটে। প্রায় ১৫ মিটার উঁচু ও ১১ লক্ষ লিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন একটি জলাধার ধসে পড়েছে। ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই, উদ্বোধনের আগেই ভেঙে পড়ে জলাধারটি।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্মাণের গুণমান ও নিরাপত্তা বিধি মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

