নেতাজি কেবিনে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। জানালেন তিনি যখন পুরো মন্ত্রী ছিলেন তখন নেতাজি কেবিনে আসতেন। সেই সময় ব্যস্ততার মধ্যেও নেতাজি কেবিনের প্রতি ভালোবাসা তার কাছে চলে যায়নি। আজকে এত বছর পরে নেতাজি কেবিনে এসে সত্যি ভালো লাগছে তার, প্রাক্তন পুরো মন্ত্রী। তিনি আরো জানালেন প্রণবের বাবার সময় থেকে এখানে আসার আমার। ভুলতে পারিনা কোন কিছু। সব পুরানো কিন্তু খুব উজ্জ্বল। শিলিগুড়ির গর্ব এবং বিধান মার্কেটের গর্ব হল এই নেতাজি কেবিন। বহু স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। শুধু তাই নয় এটা একটা আলাদা অনুভূতি। জানালেন অশোক বাবু। তিনি আরো জানালেন এই যে সারা বাংলা থেকে মানুষ আসেন নেতাজি কেবিনে খুব গর্ব বোধ হয় আমার। এতটা আগের থেকে আমি চিনি নেতাজি কেবিন কে। প্রণব খুব ভালো ছেলে, আমি যখন প্রথমে আসি তখন ও খুব ছোট ছিল। আজকেও এত বড় দোকানটা চালাচ্ছে, আর ওর বাজারে একটা সুনাম আছে। তাই ভালো লাগে, যখন আমি এই দোকানে আসি। জানালেন শিলিগুড়ির প্রাক্তন পুরা মন্ত্রী। যতদিন সুস্থ শরীর থাকবে আমি দোকানে আসব। জানালেন তিনি

