• Wed. Feb 4th, 2026

এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর দিল্লিযাত্রার আগে জাতীয় স্তরে জোট-ঐক্য আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ।

BySS Bangla News

Jan 27, 2026

এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর দিল্লিযাত্রার আগে জাতীয় স্তরে জোট-ঐক্য আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ। মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই সস্ত্রীক কলকাতায় এসেছেন অখিলেশ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর, আইপ্যাক অফিসে ইডি হানা-সহ বঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কয়েকটি ইস্যুতে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ”বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা।” ছাব্বিশে ফের ‘দিদি’কেই বাংলার মসনদে দেখতে চেয়ে এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদীর পার্টির অখিলেশ যাদব। দুপুর ১টা নাগাদ নবান্নে মমতা-অখিলেশের বৈঠক হওয়ার কথা। পরে যৌথভাবে তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন