• Tue. Mar 10th, 2026

এস আই আর এর আতঙ্কে মাঝে মালদহের হবিবপুর ব্লকের, আকতৈল অঞ্চলের এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যান কার্ড সহ অন্যান্য পোস্ট অফিসের নথিপত্র উদ্ধার! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়।এস আই আর এর আতঙ্কে মাঝে মালদহের হবিবপুর ব্লকের, আকতৈল অঞ্চলের এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যান কার্ড সহ অন্যান্য পোস্ট অফিসের নথিপত্র উদ্ধার! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়।

BySS Bangla News

Mar 10, 2026

জানা গেছে, চিল্লাহার এলাকার সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে সোমবার দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই বস্তা দুটি খুলতেই তারমধ্যে অসংখ্য আধারকার্ড, প্যানকার্ড সহ কিছু গুরুত্বপূর্ণ নথি পড়ে থাকতে দেখেন। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। যার বাড়ির পাশে এই সমস্ত নথিপত্র পাওয়া যায় সেই ব্যক্তি ৫০০০ হাজার বেতনে পোস্ট মাষ্টার আন্ডারে কাজ করতেন সুশীল টুডু, তিনি জানান, বিনোদপুর পোস্ট অফিসে আগের যিনি পিওন ছিলেন তিনি তাকে দিয়ে অস্থায়ীভাবে কাজ করাতেন। সেই সূত্রে কিছু আধারকার্ড, প্যানকার্ড তার কাছে রেখেছিলেন। ধীরে ধীরে তা বিলি করার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি না আসার কারণে সেই সমস্ত আধারকার্ড, প্যানকার্ড তিনি পোস্ট অফিসে জমা করার জন্য বাড়ির সামনে রেখেছিলেন। এই বিষয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিনোদপুর পোস্ট অফিসে পিওনের দায়িত্বে থাকা তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসের পিওন হরেশ চন্দ্র রায় জানান,তিনি ওই ব্যক্তিকে তার কাজে সাহায্য করার জন্য রেখেছিলেন। তাকে কিছু আধারকার্ড, প্যানকার্ড বিলি করার জন্য দিয়েছিলেন। সে বাড়িতে রেখে দিয়েছে তা তার জানা ছিল না। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তার অভিযোগ, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিস থেকে বিলি করার কথা। কিন্তু তা না করে কারও বাড়িতে রেখে দেওয়া হয়েছে। যা কখনই করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

এস আই আর এর আতঙ্কে মাঝে মালদহের হবিবপুর ব্লকের, আকতৈল অঞ্চলের এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যান কার্ড সহ অন্যান্য পোস্ট অফিসের নথিপত্র উদ্ধার! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়।এস আই আর এর আতঙ্কে মাঝে মালদহের হবিবপুর ব্লকের, আকতৈল অঞ্চলের এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যান কার্ড সহ অন্যান্য পোস্ট অফিসের নথিপত্র উদ্ধার! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়।

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন