• Sat. Mar 7th, 2026

কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ।

BySS Bangla News

Mar 6, 2026

জেলায় অ্যাডজুডিকেশন ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারকে নিযুক্তি করতে হবে। সাধারণ ভোটারদের কোন মতেই বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই সব দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছে মালদা জেলা কংগ্রেস। এদিন সকাল ১১ টা থেকে টাউনহল সংলগ্ন গান্ধীমুর্তির পাদদেশে মৌসম নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেস নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি মালদা জেলায় যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে অ্যাডজুডিকেশন ভোটার ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন। জেলায় মোট ভোটার ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে ২ লক্ষ ২০ হাজার ১৫৩ জন। যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল ১৮ হাজার ২৮০ জনের নাম। মালদা জেলায় শুনানীর নোটিশ পেয়েছিলেন ১০ লক্ষ ৩ হাজার ভোটার। এরমধ্যে প্রায় সাড়ে ৬ হাজার ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। এদিন মৌসুম নূর বলেন দুটো দাবি নিয়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরন না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। তিনি বলেন আমাদের দলের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নাম অ্যাডজুডিকেশন তালিকায় এসেছে। এটা কি করে হয় ! এরকম অনেক ঘটনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন