• Wed. Feb 25th, 2026

খানাকুল বাঁচাও দাবিতে কাকনান থেকে বন্দর পর্যন্ত তৃণমূলের মিছিল, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

BySS Bangla News

Feb 25, 2026

হুগলি জেলার খানাকুল ব্লকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং তৃণমূল কংগ্রেসের দুই আক্রান্ত কর্মীর প্রতিবাদে ব্যাপক মিছিলের আয়োজন করা হয়। খানাকুল বাঁচাও স্লোগান কে সামনে রেখে আয়োজিত এই মিছিল। বন্দর পর্যন্ত গিয়ে।

মিছিলে অংশগ্রহণ করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালীবাগ, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, খানাকুল ১ ও দুই ব্লকের ব্লক সভাপতি ও কোর কমিটির সদস্যরা।

মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বিজেপি বিধায়কের আমলে এলাকায় দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের দুই কর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি তোলা হয়। একই সঙ্গে খানাকুলের সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, খানাকুলের মানুষ খানাকুলের মানুষ শান্তি ও উন্নয়ন চান। রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেতে তারা গণতান্ত্রিক আন্দোলনের পথে এগোবেন। মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের তরফেয় নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন