• Wed. Feb 4th, 2026

গোঘাটের ভেলা দীঘিতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সমাবেশ, উপস্থিত রয়েছেন কার্তিক মহারাজ

BySS Bangla News

Jan 31, 2026

গোঘাটের ভেলা দীঘিতে বিশাল হিন্দু সমাবেশ। শনিবার এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ।
মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় আক্রমণ শানান শাসক দল তৃণমূল কংগ্রেস ও সংখ্যালঘু রাজনীতিকে কেন্দ্র করে।
কার্তিক মহারাজের অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে রাজ্যে এক শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যার জেরে সংখ্যাগরিষ্ঠ সমাজ বঞ্চিত হচ্ছে।
তিনি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এবং বলেন, ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এই সমাবেশ ঘিরে গোঘাট এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।
উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর ২০২৫ থেকে ২০২৫ বিশিষ্ট মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি।৩১ শে জানুয়ারি বেল আড়াইটার সময় বিশিষ্ট শিক্ষক অরণেন্দু রায় প্রান্তিক পল্লী তে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, তৃণমূলের আই এন টিটিইউ সির সভাপতি আরামবাগ টাউন সেখ শফিকুল আলম, টাউন সভাপতি রুপক মুখার্জি, এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন