• Wed. Feb 18th, 2026

গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ শিবির জামালপুর হাসপাতালে

BySS Bangla News

Feb 18, 2026

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর হসপিটাল এর গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সর্প দংশন ও কালা জ্বর নিয়ে আলোচনা শিবির হল আজ। জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BOMH ডক্টর শঙ্খ শুভ্র দাস এবং মেডিকেল অফিসার অক্ষয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন আজকের এই আলোচনা সভায়। এছাড়াও গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয়েছে বলে জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর থেকে জানা গিয়েছে। আজ বুধবার বিকেল চারটের সময় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই সর্প দংশন এবং কালাজ্বর সম্পর্কিত আলোচনা করা হয় আজকে জাতে সাধারণ মানুষের এমন ধরনের অসুবিধা হলে দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং জাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তার জন্য এই প্রশিক্ষণ দেয়া হলো আজকে। গ্রামীণ ডাক্তারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাশেদ আলী হালদার, জগবন্ধু হাজরা, শেখ ইমরান, সৌরেন পাল ইত্যাদি প্রমুখ একাধিক গ্রামীণ চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন