চলছে বিয়ের মরসুম তাই মাছের কদর বাড়ছে বাঙালির কাছে । কিন্তু একেবারে বিক্রি নেই মাছের, তার কারন কি মাছের দাম? না অন্য কিছু? বিক্রেতারা জানাচ্ছেন এবার অবস্থা একেবারে খারাপ, সবাই যাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তারা চলে যান পাইকারি বাজারে, খুচরো বাজারে মানুষ অনুষ্ঠান বাড়ির লোকেরা আসেন না বললেই চলে, এতেই ক্ষোভ খুচরো বিক্রেতাদের। তারা জানিয়েছেন এইটুকু বিক্রি না হলে কি হবে আমাদের ব্যবসা করে?শিলিগুড়ির সববাজারে প্রচন্ড বেশি মাছের দাম। মাছ কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাঙালির। সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে বিয়ের সময় থাকে। এই সময় মাছ-মাংসের দাম স্বাভাবিকভাবেই বেশি থাকে। কিন্তু এবার তুলনামূলকভাবে অনেকটাই বেশি মাছ এবং মাংসের দাম। বিক্রেতারা জানিয়েছেন এখন বিয়ের বাজার, বেশি হবে মাছ এবং মাংসের দাম। এটা ঠিক, মাছ মাংসের দাম বেশি হওয়ার কারণ শুধুমাত্র বিয়ের বাজারই নয় অন্য সব উৎসবের সময় এটা। শিলিগুড়ির প্রধান সবকটি বাজারে মাছ এবং মাংসের দাম ঊর্ধ্বমুখী। ক্রেতারা জানাচ্ছেন প্রতিবছর বিয়ের সময় মাছ মাংসের দাম বেড়ে যায় এটা ঠিক, তবে এতটা বাড়ে এটা ভাবতে পারা যায় না। শিলিগুড়ির মতো জায়গায় দিনের পর দিন যেখানে বাড়ছে মানুষের সংখ্যা সেখানে এত দাম দিয়ে মাছ কেনা সত্যিকারে অবাক করে দেওয়ার মতো। আগামী তিন মাস হয়তো এই একই দাম থাকবে মাছ এবং মাংসের। মাছ এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিক্রির সময়, এই সময় বাজারের হাল এই রকম, কিভাবে কি করবো? হতাশ হয়ে জানাচ্ছেন মাছ বিক্রেতারা। আর একটা কারণ অনলাইনে মাছের ব্যবসা এখন রমরমা চলছে। প্রচুর মানুষ এখন অনলাইনে মাছ বিক্রি করেন। অনেকেই অনলাইনে মাছ কিনছেন, সেই কারণটাও একটা বিশাল কারণ বলে মনে করছেন শিলিগুড়ি এবং তার আশেপাশের মাছের ব্যবসায়ীরা । তারা জানিয়েছেন সবকিছু প্রতিযোগিতামূলক হয়ে গেছে, তাই বাকি থাকলো না মাছ ও বাধ্য হয়ে অনলাইনে কিনছেন অনেকে। তাই আমাদের কপাল খারাপ, জানিয়েছেন ব্যবসায়ীরা

