• Sat. Feb 14th, 2026

জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

BySS Bangla News

Feb 13, 2026

ধৃত ব্যক্তি মালদহ থেকে ওই মাদক নিয়ে আসছিলেন বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাড়ি জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়া এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সে সে কতদিন ধরে ওই ব্যবসার সাথে জড়িত সেটাও জানতে চেষ্টা করছে পুলিশ। ওই ব্যক্তিকে ধরবার পরে যান চলবে ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে। স্টেশনের মহিলা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় । অনেকেই নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। অনেকেই জানিয়েছেন অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে দিনের পর দিন অথচ কর্তৃপক্ষ বলা যায় রেল কর্তৃপক্ষ একেবারেই হতাশ করেছে। তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপই নেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন