জামালপুর ব্লকের জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হালাড়া মোড় সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকান থেকে জলের বোতল কিনে সেই জল খেয়ে অসুস্থ এক ব্যক্তি।তরিঘরি ওই ব্যক্তিটিকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।পরে মানা যায় ওই বোতলে শুদ্ধ জলের বদলে ছানাকাটা জল ছিল। জামালপুর থানার পুলিশ এ ব্যাপারে মিষ্টির দোকানদারকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

