শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৯তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমাদের কাছে তিনি জাতীর জনক আমরা তাকে মানি। তিনি ভারতবর্ষের ইতিহাসকে পরিবর্তন করে এই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার কথা এবং তার কাজ আমাদের কাছে এক বিশাল মূল্যবান সম্পর্ক। যেটা আমাদের ভবিষ্যৎ এ কাজে লেগে যাবে। আমি নিজেও তাই মনে করি। সেটা যা ভারতের গুরুত্ব বিশ্বের মানচিত্রে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। মেয়র এর সাথে এদিন ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এম এম আই সি রা।

