• Wed. Feb 4th, 2026

জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৯তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানালেন মেয়র গৌতম দেব।

BySS Bangla News

Jan 30, 2026

দুর্গাপুর: হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ও জৈন সব ধর্মের মানুষের মিলিত শ্রদ্ধায় মুখর হলো দুর্গাপুর। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ল দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্ম, বর্ণ কিংবা বিশ্বাসের সব ভেদাভেদ ভুলে একত্রিত হলেন বিভিন্ন ধর্মের মানুষ।গান্ধীজির আদর্শ অহিংসা, সত্য ও মানবতার পথে চলার বার্তা এই দিনটিতে যেন নতুন করে প্রতিফলিত হলো অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে। ফুল দিয়ে, নীরবতা পালন করে ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সয়ন্নিতা মাইতি সহ নগর নিগমের আধিকারিক ও কর্মীরা।সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা। গান্ধীজির প্রয়াণ দিবসে দুর্গাপুর থেকে উঠে এল এক শক্তিশালী সামাজিক বার্তা ভারত আজও ঐক্যের বন্ধনে অটুট, আর সেই বন্ধনের প্রেরণা মহাত্মা গান্ধী। কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম বলেন, “মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাই ছিল তাঁর মূল দর্শন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন