পূর্ব বর্ধমানের জামালপুরে আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০ তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলক কুমার মাঝে বিডিও পার্থ সারথি দে, ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। পতাকা উত্তোলন করে নেতাজীর ছবিতে মাল্যদান ও দুই বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দ ও ডক্টর এ পি জে আবদুল কালামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে বা জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ত কর্মাধ্যক্ষ ও বিধায়ক সহ নেতৃত্ব বৃন্দগন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির ছবিতে মাল্যদান করা হয় ও সকলকে মিষ্টিমুখ করানো হয়। চকদিঘী অঞ্চলে আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহাশক্তি কোল্ডস্টোরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে অতিথি হিসেবে উপস্থিত হন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি।, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা। ছিলেন সব দেখি অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, আলুর ব্যবসায়ী সমিতির সভাপতি রবিন ঘোষ ও সম্পাদক কৌশিক দাস জানান নেতাজি সুভাষচন্দ্র বসুর মত একজন মহান দেশ প্রেমিকের জন্মদিনে তারা রক্ত ছবির আয়োজন করেছেন মুমূর্ষ মানুষকে বাঁচাবার জন্য। আজ তাদের এই রক্তদান শিবিরে ১০০ জনের অধিক মানুষ রক্ত দান করেছেন যার মধ্যে অধিকাংশ মহিলা। সংগৃহীত রক্ত কলকাতা কোঠারি হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে।আমরা শুনে নেব আজকে ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং চকদিঘী মহাশক্তি কোল্ড স্টোরেজে রক্তদান শিবির নিয়ে কি জানাচ্ছেন নেতৃত্ব গন।

