• Thu. Feb 19th, 2026

জামালপুর ব্লকে জোৎশিরাম পঞ্চায়েতের জোর‌ দক্ষিণ-ঘাটে অবৈধভাবে বালি তোলায় চাষীদের বিক্ষোভ

BySS Bangla News

Feb 19, 2026

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জোৎসিরাম পঞ্চায়েতের জোর দক্ষিণ ঘাটের কাছে অবৈধভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ চাষীদের।
নদীর ধারে গরিব চাষীদের জমি থেকে বালি তোলা হচ্ছে। নদীর বাদ পর্যন্ত কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। গভীরভাবে বালি কাটা হচ্ছে তিন ফসলি চাষের জমির ধার বরাবর জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের ৩ নম্বর মন্ডল সভাপতি অসীম শীল মহাশয়। এ ব্যাপারে জামালপুর ব্লক প্রশাসন একেবারে চুপচাপ। তিনি আরো জানিয়েছেন চাষীদের জমি এইভাবে কেটে বিক্রি করা যায় না। সমস্ত চাষী এক হয়ে আজকে জামালপুর ব্লকে বি এল আর ও কাছে লিখিতভাবে অভিযোগ জানালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন