পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে পাড়াতল ২ অঞ্চলের পিরিজপুরে শেষ দিন আজ লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র দেখানো হলো আজ। এই উপলক্ষে সেখানে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ছিলেন অঞ্চল সভাপতি আনোয়ার সরকার প্রধান ও উপপ্রধানরা ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ। বড় এর ই ডি স্ক্রিনে দেখানো হয় ছবি। মেহেমুদ খান বলেন দলীয় নির্দেশে ১৩ টি অঞ্চলেই এই লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্রটি দেখানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করতে চাইছেন সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। তাই এই বাজেটেই লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা অনুদান বাড়িয়েছেন।

