• Fri. Mar 20th, 2026

তৃণমূল কংগ্রেসের এক নম্বর বরো কমিটির আলোচনা সভা

BySS Bangla News

Mar 20, 2026

তৃণমূল কংগ্রেসের এক নম্বর বরো কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ির এক নম্বর টা উন তৃণমূল কংগ্রেসের অফিসে। মেয়র গৌতম দেব এই আলোচনা সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। মেয়র জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্ন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে এগিয়ে চলতে চাই। আজকে আমাকে না মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষ সরকার মানুষের পাশে এবং মানুষের সাথে থাকে, এই প্রমাণ আপনারা পেয়েছেন। তাই আরেকবার নিজেদের পায়ের নিচে মাটি শক্ত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকে। মেয়র আরো জানালেন, আমাদের সম্পদ আমাদের কর্মীরা কর্মীদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই ময়দানে নেমে পড়ুন। আমরা কর্মী, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনই তাই তাকে আমাদের জিতাতেই হবে। তাই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন