ত্রিবেণী কুম্ভে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরিদর্শনকে ঘিরে নিরাপত্তায় জোরদার কড়াকড়ি দেখা গেল। রাজ্যপালের আগমনের পূর্বে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকাজুড়ে তল্লাশি চালায় বিশেষ বোম্ব স্কোয়াড দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিআইপি মুভমেন্টের কারণে আগেভাগেই সমগ্র এলাকা স্যানিটাইজ করা হয়। মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বার, অস্থায়ী মঞ্চ, ঘাট এলাকা এবং সাধুদের শিবির সংলগ্ন অংশে বিশেষ নজরদারি চালানো হয়। স্নিফার ডগ ও অত্যাধুনিক ডিটেকশন যন্ত্র ব্যবহার করে তল্লাশি চালানো হয় বলে প্রশাসন সূত্রে খবর।
নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টা আগে থেকেই সাধারণ মানুষের যাতায়াত আংশিক নিয়ন্ত্রিত করা হয়। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়া তদারকি করেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ত্রিবেণী কুম্ভে লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেই কারণেই বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
রাজ্যপালের সফরসূচি অনুযায়ী, তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন, গঙ্গা আরতিতে অংশগ্রহণ এবং সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ত্রিবেণী কুম্ভে ইতিমধ্যেই ভক্তদের ঢল নেমেছে। তার মধ্যেই রাজ্যপালের আগমন ঘিরে কৌতূহল ও নিরাপত্তা — দুই-ই চরমে।ত্রিবেণী কুম্ভে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরিদর্শনকে ঘিরে নিরাপত্তায় জোরদার কড়াকড়ি দেখা গেল। রাজ্যপালের আগমনের পূর্বে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকাজুড়ে তল্লাশি চালায় বিশেষ বোম্ব স্কোয়াড দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিআইপি মুভমেন্টের কারণে আগেভাগেই সমগ্র এলাকা স্যানিটাইজ করা হয়। মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বার, অস্থায়ী মঞ্চ, ঘাট এলাকা এবং সাধুদের শিবির সংলগ্ন অংশে বিশেষ নজরদারি চালানো হয়। স্নিফার ডগ ও অত্যাধুনিক ডিটেকশন যন্ত্র ব্যবহার করে তল্লাশি চালানো হয় বলে প্রশাসন সূত্রে খবর।
নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টা আগে থেকেই সাধারণ মানুষের যাতায়াত আংশিক নিয়ন্ত্রিত করা হয়। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়া তদারকি করেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ত্রিবেণী কুম্ভে লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেই কারণেই বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
রাজ্যপালের সফরসূচি অনুযায়ী, তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন, গঙ্গা আরতিতে অংশগ্রহণ এবং সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ত্রিবেণী কুম্ভে ইতিমধ্যেই ভক্তদের ঢল নেমেছে। তার মধ্যেই রাজ্যপালের আগমন ঘিরে কৌতূহল ও নিরাপত্তা — দুই-ই চরমে।