• Mon. Mar 23rd, 2026

দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো।

BySS Bangla News

Mar 23, 2026

শহরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাঢ় বঙ্গের বিভিন্ন জেলার বিজেপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বংশাল, সতীশ ধন এবং ভূপেন্দ্র যাদব সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তরের প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার প্রার্থীদের নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হয়। প্রতিটি কেন্দ্রে জয়ের লক্ষ্যে কীভাবে প্রচার আরও জোরদার করা যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনো যায়, সেই বিষয়েও দিকনির্দেশ দেন নেতৃত্বরা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রস্তুতি বৈঠকের মাধ্যমে রাঢ় বঙ্গে সংগঠনকে আরও মজবুত করে নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন