নিজের সহকর্মীকে দেখতে মেয়র গৌতম দেব। গৌতম চক্রবর্তী আমার দীর্ঘদিনের বন্ধু। সে অসুস্থ, তাই আজকে তাকে দেখতে গিয়েছিলাম। আজকে মেয়র গৌতম দেব তার বাড়িতে পৌঁছে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। মেয়র জানালেন সবার সব সময় ভালো অবস্থা থাকে না। ভালো অবস্থা করে দিতে হয়, ও আমার সাথে অনেকদিন ধরেই দলটা করে আসছিল। ও অসুস্থ হবার খবর আমি পেয়েছিলাম অনেকদিন আগের থেকেই। কিন্তু কিছু করা হয়ে উঠছিল না। আজকে ওর বাড়িতে পৌঁছালাম, ওর জন্য দরকারি জিনিসপত্র এবং ওষুধ পৌঁছে দিলাম। ওর পরিবারের সাথে কথা বলে বুঝতে পারলাম ওদের পাশে থাকার দরকার। তাই আজকে আর দেরি না করে ওর সাথে দেখা করতে চলে আসলাম। ও ভালো থাকুক সুস্থ থাকুক, ওর মতো কর্মী আমাদের দরকার। জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানালেন যেকোনো সময় যে কোন দরকারে ওর পাশে থাকবো। আমাদের কাজ মানুষের পাশে থাকা। জানিয়ে দিলেন মেয়র।

