নির্বাচন আসতে আর বেশি দেরি নেই, তাই আর দেরি না করে দেওয়াল লিখন শুরু করে দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, শিলিগুড়ির বিভিন্ন জায়গা জুড়ে সাইট ফর লিখে দিয়ে তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিল। মূলে নেতৃত্ব দিলেন জয়ব্রত মুখটি। তিনি জানালেন নির্বাচন আসার আগেই আমাদের সতর্ক হয়ে কাজ শুরু করে দিতে হবে। অনেক কাজ এখনো বাকি আছে, আর শিলিগুড়ি মোটেই ছোট জায়গা নয়। আমাদের দায়িত্ব এবং কর্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি। তাই দেওয়ার লেখা শুরু করে দেওয়া হল। আমাদের অনেক পরিকল্পনা আছে বিভিন্নভাবে কাজ আছে, এবং সেটা শুরু করে দেওয়া উচিত। আমাদের যুব তৃণমূল কংগ্রেস পরিশ্রম করছে, এবং সবাই মিলে মাঠে নামতে না পারলে যুদ্ধ জয় করা আমাদের পক্ষে মুশকিল। আমাদের দরকার এখন পরিকল্পনা করে কাজ করা। বিজেপি এবং সিপিএম পরিকল্পনা করে আমাদের বিপদে ফেলতে চাইছে, আমাদের সেই ফাঁদে পা দেওয়া যাবে না। জানালেন তিনি

