• Wed. Feb 4th, 2026

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস আজকে পালন করা হলো শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে।

BySS Bangla News

Jan 23, 2026

শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন পালন করা হলো। কাউন্সিলর শ্রাবণী দত্ত নিজের উদ্যোগ নিয়ে ওয়ার্ডে পতাকা উত্তোলনের ব্যবস্থা করলেন। উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের সমস্ত পুরুষ এবং মহিলা কর্মীরা। ওয়ার্ডে প্রবীণ নাগরিক বিশ্বনাথ সাহা ওয়ার্ডে পতাকা উত্তোলন করলেন। তিনি জানালেন আমাদের দেশের নায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা ভাগ্যবান তিনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন।

শিলিগুড়ি পুরনিগমে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হলো। মাল্য দান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমরা গর্বিত নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন । আর আমরা সেই দেশের নাগরিক। আজকে তার ১২৯ তম জন্মদিবস আমরা এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন