হঠাৎ করেই পুকুরের জলে ভেসে উঠতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষি তারাপদ জালাল। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই কেউ বা কারা পুকুরের জলে বিষ প্রয়োগ করেছে, যার জেরেই মাছগুলি মারা গেছে।
ঘটনাটি নজরে আসতেই পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জলে ভেসে থাকা মাছ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন তারাপদ জালাল। তাঁর দাবি, এই ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে, যা তাঁর পক্ষে মারাত্মক আর্থিক ধাক্কা।
মৎস্যচাষির বক্তব্য, পুকুরের জল স্বাভাবিক ছিল, হঠাৎ করেই মাছ ভেসে ওঠায় বিষ দেওয়ার সন্দেহ আরও জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান।

