• Wed. Mar 4th, 2026

পুড়শুড়ায় বসন্তের রঙে উচ্ছ্বাস, বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আয়োজন ঘিরে জনসমাগম

BySS Bangla News

Mar 4, 2026

পশ্চিমবঙ্গের পুড়শুড়া এলাকায় বসন্তের আবহে রঙিন হয়ে উঠল চারদিক। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত বসন্ত উৎসব কে কেন্দ্র করে দেখা গেল উৎসাহ ও উদ্দীপনার ছবি। এই অনুষ্ঠানের উদ্যোগ নেন এলাকার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তারপর চেষ্টা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের মানুষ।

বসন্ত উৎসব উপলক্ষে সাজানো হয়েছিল সাংস্কৃতিক মঞ্চ। নাচ ,গান, আবৃত্তি এবং বসন্ত বরণী সংগীত পরিবেশনের মাধ্যমে শিল্পীরা মুগ্ধ করেন দর্শকদের। স্থানীয় স্কুল ও সাংস্কৃতিক সংস্থার ছাত্র-ছাত্রীরা ও অনুষ্ঠানে অংশ নেয়। রঙের উৎসবকে সামনে রেখে পরিবেশ ছিল সম্প্রীতি বার্তায় ভরপুর।

বিধায়কবিমান ঘোষ বলেন, বসন্ত মানে নতুন সূচনা ও আনন্দের বার্তা। সমাজের সব স্তরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের মুল উদ্দেশ্য। তিনি জানান, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এমন উদ্যোগ ভবিষ্যতেও নেওয়া হবে।

অনুষ্ঠান প্রাঙ্গনে ছিল বিশেষ আলোকসজ্জা ও বসন্তের থিমে সাজসজ্জা। মহিলাদের জন্য আলাদা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিশুদের জন্য আঁকা কি ব্যবস্থা করা হয়। এলাকার প্রবীণ নাগরিকদেরও সম্বর্ধনা জানানো হয় মঞ্চে।

সব মিলিয়ে, পুড়শুড়ার এ বসন্ত উৎসব এক মিলনমেলায় পরিণত হয়। রাজনৈতিক পরিচয় বাইরে গিয়ে সংস্কৃতি আবহে সাধারন মানুষের মিলন হয়ে উঠল দিনের মূল আকর্ষণ। স্থানীয়দের মতে, এই ধরনের আয়োজন এলাকার সামাজিক বন্ধন কে আরও দৃড়করে তোলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন