• Fri. Feb 27th, 2026

পুড়শুড়া বিধানসভার বৈকুন্ঠপুর ১৭ নম্বর বুথে প্রতিবন্ধী অপূর্ব মাইতি কে ট্রাই সাইকেল দিলেন বিধায়ক বিমান ঘোষ

BySS Bangla News

Feb 26, 2026

আজ বুধবার ২৫ শে ফেব্রুয়ারি ২০২৬ পুরশুড়া বিধানসভার অন্তর্গত বৈকন্ঠপুর১৭ নম্বর বুথে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিধায়ক বিমান ঘোষ। এলাকার প্রতিবন্ধী বাসিন্দা, অপূর্ব মাইতি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য একটি ট্রাই সাইকেলের আবেদন জানিয়ে আসছিলেন। অবশেষে আজ তার বাড়িতে পৌঁছে গিয়ে বিধায়ক নিজের হাতে একটি ট্রাই সাইকেল তুলে দেন অপূর্বেরহাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপূর্ব মাইতি গত 12 বছর ধরে তৃণমূলের কাছে ট্রাই সাইকেল এর আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন পূরণ হয়নি বলে তার অভিযোগ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন চলাফেরাই তাকে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো। চিকিৎসা, বাজার করা কিংবা প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো-সব ক্ষেত্রেই অন্যের সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন তিনি।

আজ বিধায়কের এই উদ্যোগে অপূর্ব ও তার পরিবারের মুখে হাসি ফুটেছে। ট্রাই সাইকেল পেয়ে তিনি স্বাবলম্বী জীবনের নতুন আসার আলো দেখছেন। বিধায়ক জানান, মানুষের প্রয়োজনেরসময় পাশে দাঁড়ানোইতার দায়িত্ব। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিকতার জায়গা থেকেই এই সহায়তা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এলাকাবাসীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, একজন জনপ্রতিনিধির কাজ শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করা নয়, প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও সমান গুরুত্বপূর্ণ। অপূর্ব মাইতির হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়ার এই ঘটনা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন