আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমে পড়লেন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। রবিবার সকাল থেকেই তিনি এলাকাজুড়ে প্রচার কর্মসূচি শুরু করেন।
প্রথমে আউশনারা গ্রামে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সমর্থন ও আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এরপর কুশদীপ গ্রামে পৌঁছে বাবা কালীন জ্বরের শিব মন্দিরে পূজা দেন। মন্দিরে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণ কামনা করেন এবং দেবতার আশীর্বাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন।
এদিন তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। গোটা প্রচারপর্বে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাজার, হাট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শ্যামলী রায় বাগদি।
স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে দুহাত ভরে আশীর্বাদ ও সমর্থন জানান। প্রার্থীর কথায়, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। এলাকার উন্নয়নই আমার লক্ষ্য।

