• Thu. Feb 19th, 2026

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কালেড়াঘাট থেকে শম্ভুপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।

BySS Bangla News

Feb 19, 2026

আসন্ন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। যতটা সম্ভব জানা যাচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট ঘোষণা হতে পারে। সমস্ত রাজনৈতিক দলগুলি এখন থাকতে ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মিটিং মিছিল থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেয়াল লিখন। আর এদিকে রাজ্য সরকারের যুব সাথী, লক্ষী ভান্ডার, ভূমিহীন, রাজ্য সরকারের ক্যাম্প চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের আবহে জামালপুর ব্লকে কালেড়াঘাট থেকে শম্ভুপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। নেতা বা কোনো মন্ত্রীদের কোন দেখা নাই। সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না।
টোটো অটো মোটরসাইকেল সঠিকভাবে ওই রাস্তাতে যাতায়াত করতে পারছে না। জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন এ ব্যাপারে উদাসীন।
এই বিধানসভা ভোটের মুখে রাস্তা আদৌ ভালো হবে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন