সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গাজোল ব্লক প্রশাসন, গাজোল পঞ্চায়েত সমিতি এবং গাজোল পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গাজোল বি এস এ ময়দানে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথমে তারা গাজোল ব্লক ক্যাম্পাসে জমায়েত হন সেখান থেকে গাজোল ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাজোল শহর পরিক্রমা করে গাজোল বিএসএ ময়দানে যান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে এ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
৮ ওভারের খেলা অনুষ্ঠিত হবে। প্রথমে ব্যাট করতে নামেন গাজোল পঞ্চায়েত সমিতির ও বল করেন নামেন গাজোল পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলে বিশিষ্ট সমাজসেবী রাজ কুমার সরকার গাজলের বিশিষ্ট সমাজসেবী প্রসূন রায় গাজোল থানার আইসি আশিস কুন্ডু মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য অতিথিবর্গ।

