৬ মার্চ ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে জোড়া টিকিট উপহার ম্যানেজমেন্টের। ফেডারেশনের সিদ্ধান্তে যুবভারতীতে প্রথমে এই ম্যাচে আয়োজন ‘রুদ্ধদ্বার’ হওয়ার কথা থাকলেও পরে দর্শকদের জন্য আংশিক খোলা থাকার কথা জানানো হয়। এর মধ্যে সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা, ওড়িশা ম্যাচে সমর্থকরা দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। যা সমর্থকদের আরও বেশি উদ্বুদ্ধ করবে।

