• Wed. Feb 11th, 2026

বড়ো সাফল্য বলাগড় থানার বলাগড়ের একটি পানশালা থেকে ৫১ লাখ টাকা উদ্ধার , ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করল পুলিশ।

BySS Bangla News

Feb 11, 2026

শুক্রবার বলাগড় থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র।
ডিএসপি জানান, গত ৪ ঠা ফেব্রুয়ারী পুলিশের কাছে খবর আসে জিরাটের একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে। ঘটনার গুরুত্ব বুঝে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, SI শুভজিৎ পাল, ASI বিশ্বনাথ দে, ASI মুন্সি মোযাহারুল হক সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে একটি দল গঠন করেন এবং ওই পানশালায় পাঠান রাত্রি আড়াইটে নাগাদ,অভিযান চালিয়ে ওই পান শালার তিন তালার ছাদে অবস্থিত একটি ঘরে দুজন সন্দেহভাজন বাঁকুড়া জেলার শালতোড়ার বাসিন্দা বয়স ৩৩ ও ২২, সম্পর্কে দুই তুতোভাইকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিপুল লিকুইড টাকা রয়েছে তাদের কাছে।
পানশালার তিনতলায় একটি ঘর ভাড়া নিয়েছিল তারা ওই বিপুল পরিমাণ টাকা লেনদেনের উদ্দেশ্যে এবং ওই পরিমাণ টাকার কোন বৈধ কাগজপত্র বা সম্মতিপূর্ণ উত্তর তাদের কাছে নেই।
সেই ঘরে তল্লাসী চালিয়ে একটি টাকা গোনার মেশিন,একটি ল্যাপটপ,তিনটি মোবাইল ফোন উদ্ধার করে এছাড়াও একটি চারচাকা গাড়িও আটক করে পুলিশ।
দুই ভাইয়ের কাছ থেকে ওইদিনই ৪১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়।
পরে তাদের আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে কেসের তদন্তকারী অফিসার এসআই নিতাই ঘোষ পানশালার ঘরে লুকিয়ে রাখা আরো দশ লাখ টাকা উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে,এই বিপুল টাকার উৎস সঠিক অথবা বিশ্বাসযোগ্য ভাবে জানাতে পারেনি ধৃতরা।পুলিশি জেরায় কখনো বলেছে জমি কিনতে এসেছিল।কখনো দাবী করেছে নোট বদলি করার জন্য নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গত সামনেই বাংলায় বিধান সভা নির্বাচন। এই সময় কি উদ্দেশ্যে এত পরিমান নগদ টাকা বলাগড়ে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলী গ্রামীণ জেলা পুলিশের DSP CRIME অভিজিৎ সিনহা মহাপাত্র,ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন