• Wed. Mar 4th, 2026

বর্ধমান এ ভোটের আগে ডিউটিতে এসে মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের।

BySS Bangla News

Mar 4, 2026

মৃত সিআরপিএফ নগেন্দ্র সিং (৫৬) তিনি সিআরপিএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

বর্ধমান শহরে গোদা এলাকায় একটা শিবিরের এক কোম্পানি বাহিনীকে রাখা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আচমকাই অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং।রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তার বাবুরা চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষ রক্ষা হলো না হয়নি। চিকিৎসা রত অবস্থায় মৃত্যু হল সি আর পি এফ এর সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং এর। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই আধিকারিকের।
নগেন্দ্র সিং বিহারের বৈশালী জেলায় সরাই থানা এলাকার বাসিন্দা। সিআরপিএফ এর ২১৫ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন