ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লক জামালপুর এক নম্বর মন্ডলের পক্ষ থেকে শুরেকালনা সারদা লজে একটি কর্মী বৈঠক হলো আজ। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল পদাধিকারী বৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা অন্যতম সদস্য ও বর্ষিয়ান নেতা জিতেন ডকাল। এই বৈঠকে নেতৃত্ব দেন এই মন্ডল সভাপতি প্রসাদ চন্দ্র পাল মহাশয় উনি বলেন গোটা পশ্চিমবাংলার তথাপি জামালপুরে ও এবারে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে তাই কর্মীদের আবেগে এবং উৎসাহে সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি এবং তিনি আরো বলেন বেকার যুবকদের ভাতা হাজার টাকা ভাতা না দিয়ে ১৫০০০ টাকা মাথাপিছু মাসিক ভাতা দিতে হবে। লক্ষীর ভান্ডারে ৩ হাজার টাকা ভাতা দিতে হবে। তবে পশ্চিম বাংলা মানুষের প্রতি বিবেক দিয়ে কাজ করছেন। আজকের এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন জামালপুর এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ সকল নেতৃত্ববৃন্দ।

