বিজেপি সরকার কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশনের অমানবিক ও জনবিরোধী এস.আই.আর–এর অকল্পনীয় ও অতিরিক্ত কাজের চাপে BLO অফিসার হিসেবে কর্মরত, শিলিগুড়ি ১নং ওয়ার্ডের বাসিন্দা স্বর্গীয় শ্রবণ কুমার কাহারের অকাল প্রয়াণ ঘটে।পাপিয়া ঘোষ এই মর্মান্তিক মৃত্যুর পর জানালেন এর তীব্র প্রতিবাদ হতেই হবে। আমরা সারা রাজ্যর সাথে সাথে শিলিগুড়ি টাউন ১বি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার প্রতিবাদ মিছিলের আয়োজন করলাম। এই পরিস্থিতি আমাদের জন্য মোটেই ভালো দিক নয়। নির্বাচন কমিশন কি ভাবছে আর কি করছে কেউ জানবে না। একটা করে দিন আসছে আর নানান ধরনের কারিগরি করছে তারা। আর ইন্ধন জোগাচ্ছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করে যাবে যতদিন এই মৃত্যুর লাইন না থামবে।

