ভরসা সেই ” লক্ষীর ভান্ডার ” তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে এবার মূল অস্ত্র ” লক্ষীর ভান্ডার ” নাম বলতে না চাওয়া তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জানালেন, আমাদের মুখ্যমন্ত্রী এক লাফে” লক্ষ্মীর ভান্ডার ” হাজার থেকে ১৫০০ করে দিয়েছেন। তাতে বাংলার মানুষ উজার করে নিজের আনন্দ প্রকাশ করছেন। তাই আমরা “লক্ষীর ভান্ডারের” উপর নজর দিতে চাইছি।’ লক্ষীর ভান্ডার ” বাংলার মহিলাদের কাছে একেবারে আনন্দের জোয়ার এনে দিয়েছে। তাই দেওয়াল লিখন শুরু হতেই আমরা আমাদের দলের হয়ে ” লক্ষীর ভান্ডার ” নামক অস্ত্রের প্রচার শুরু করে দিয়েছি গোটা শিলিগুড়ি জুড়ে লক্ষীর ভান্ডার কে নিয়ে বিশাল উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার দেওয়াল লিখনের মুখ্য তালিকায় থাকছে। এবং অনেকেই উৎসাহের সাথে দাঁড়িয়ে তা দেখছেন, আর এখানেই খুশি তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা জানিয়েছেন এভাবেই শুরু, এভাবেই আমরা জিতব। লক্ষ্মীর ভান্ডার নামক অস্ত্র আমাদের কাছে এক বিশাল ভূমিকা নেবে, এই বিধানসভা নির্বাচন এ।

