• Mon. Mar 23rd, 2026

ভোটের আগে ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পাল্টা সৌমিত্র খাঁকে আক্রমণ তৃনমূলের ।

BySS Bangla News

Mar 23, 2026

নির্বাচনের আগে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অবিলম্বে এই পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। ঘটনায় পাল্টা সাংসদকেই একহাত নিয়েছে ব্লক তৃনমূল নেতৃত্ব।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে যুযুধান তৃনমূল ও বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এর মাঝেই এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন খোদ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি ইন্দাস থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারমূলক তৃনমূলের পতাকা রেখে দিয়ে খুলে ফেলে দেওয়া হচ্ছে বিজেপির পতাকা। ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদের পুলিশ বলেও অভিযোগ করেছেন সাংসদ। নির্বাচনী বিধি লাগুর পরেও ইন্দাসে বিডিওর অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। সাংসদের হুঁশিয়ারি এমনটা চলতে থাকলে ইন্দাস থানার ওসিকে পদ থেকে সরতে হবে। সাংসদের এই হুঁশিয়ারির পাল্টা সাংসদকেই দূষেছে তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদ । তাঁর দাবি সাংসদ পাগল তা সকলেই জানে। শেখ হামিদের আতঙ্ক এখন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তিনি এমন মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন