মালদা জেলার গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের বাগদিঘি এলাকার ঘটনা। গ্রামবাসীরা জোট বদ্ব হয়ে আন্দোলন করে। তারা ক্ষোভ প্রকাশ করে। কাজ না হলে ভোট দিতে না যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিসে অভিযোগ পত্র জমা দিয়েছে। সেখানে গ্রামবাসীরা সই করেছে। এনিয়ে এলাকার বাসিন্দারা সরব হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝরা গ্রাম পঞ্চায়েতের বাগদীঘির গ্রামে প্রায় দু কিলোমিটার রাস্তা বেহাল। সেখানে জলের অসুবিধা রয়েছে। তবে রাস্তা নিয়ে বেশি ভুক্তভোগী তারা। বৃষ্টি হলে আর রক্ষে থাকে না। কেউ যেতে পারে না। গর্ভবতী মায়েদের দের অসুবিধা হয়। ওই এলাকার কৃষকরা তাদের বর্ষা কালে ধান নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হয়,যার ফলে নয়মূল্য পায়না । এর আগে গ্রামবাসীদের তরফে বিভিন্ন নেতাদের একাধিক বার বলা হয়। তারা বলেছিল কাজ হবে। সবাই ভোটের আগে কথা দেয়, করে দেওয়া হবে,কিন্তু হয়নি। গ্রামবাসীদের আরো ক্ষোভ, রাস্তার জন্য অতীতে দুবার মাপজোখ নেওয়া হয়। অনুমোদন হয়, কিন্তু তারপর আর কিছু হয় না। সেজন্য তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে তৃণমূলের দাবি, ওটা বিজেপির গ্রাম পঞ্চায়েত,বিধায়ক বিজেপির,এমপি বিজেপির , ব্যর্থতার দায় তাদের। অন্যদিকে বিজেপির বক্তব্য, রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত সমিতির, ও জেলা পরিষদ তৃণমূলের। তারা কাজ করেনি। এদিকে মানুষ চাইছেন কাজ করে দেওয়া হোক।

