মহারাষ্ট্রের প্রিয় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে হারিয়ে দেশে গভীর শোকের ছায়া নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, অজিত পাওয়ার ছিলেন জনগণের নেতা, যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, প্রশাসনিক জ্ঞানের ক্ষমতা এবং দুঃস্থদের ক্ষমতায়নের জন্য যে তীব্র প্যাশন ছিল, তা সবার কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।তাঁর হঠাৎ চলে যাওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত শোকের ও বিস্ময়কর। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও অসংখ্য অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানাই।ওম শান্তি।

