• Mon. Feb 9th, 2026

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা : শিক্ষকদের হাতে মার খেলো স্কুল পরিদর্শক ( SI )

BySS Bangla News

Feb 4, 2026

অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে ফোন আছে কিনা সেই বিষয়টি জানতে চাওয়া হলে SI ( প্রশান্ত কবিরাজ) কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ আঝাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে।
প্রশান্ত বাবুর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে ।বর্তমানে জামালপুরের আঝাপুরে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।
তবে এই ঘটনার পর বেশ কিছু শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে মেমারী তারকেশ্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে, ঘটনাস্থলে আসে পূর্ব বর্ধমান জেলা পুলিশের জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।
এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোন শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন