মঙ্গলবার রাত্রে বেলার ঘটনা। এদিন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু হাত ধরে তারা বিজেপিতে নাম লেখায়। বিজেপির দাবি , যোগদান কারীদের এর মধ্যে বেশ কিছু জন সংখ্যালঘু পরিবার রয়েছে। যারা এর আগে তৃণমূল কংগ্রেস করত। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির নেত্রী গাঙ্গুলী সরকার সহ এক ঝাঁক নেতৃত্ব। জানা গিয়েছে, এদিন খগেন মুর্মু গাজোলে পার্টির প্রচারে যায়। সেখানে কর্মীদের সাথে জনসংযোগ করেন। এর ফাঁকে কিছু কর্মীকে তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেয়। যারা তৃণমূলের যোগ দিয়ে দিয়েছে তাদের বক্তব্য ২০১১ সালের পর থেকে তারা তৃণমূল করে। কিন্তু দলে নিয়ম শৃঙ্খলা নেই, গুরুত্ব পায় না সেজন্য তারা বিজেপিতে এসেছে।

