মা শিখা চ্যাটার্জির কাছে আশীর্বাদ চাইতে গেলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা, আজকে সকালে তিনি শিখা চ্যাটার্জির বাড়িতে গিয়ে আশীর্বাদ চাইতে গেলে শিখা চ্যাটার্জি জানান ও আমার ছেলের মত , আজকের থেকে ওর সাথে আমার সম্পর্ক নয়। ও আমার কাছে এসেছে, আমার আশীর্বাদ চাইছে , আমি কেন ওর সাথে খারাপ ব্যবহার করব? এদিন রঞ্জনশীল শর্মা জানান আজকের থেকে না বহুদিন থেকেই সম্পর্ক, তাই আজকে বাড়িতে চলে আসলাম। দল দলের জায়গায়, সে জায়গায় আমরা একে অন্যের প্রতিপক্ষ। কিন্তু এখানে সম্পর্ক অনেকটাই সামনে চলে এসেছে। তাই আর দেরি না করে ছুটে আসলাম আশীর্বাদ নিতে। কালকের থেকে লড়াই শুরু করব। জানালেন রঞ্জন শীল শর্মা

